রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

হোসেনপুরে ছাত্র অধিকার পরিষদের নবযাত্রা শহীদের স্মরণে

  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় নবগঠিত ছাত্র অধিকার পরিষদ কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এক বীর শহীদকে স্মরণ করার মধ্য দিয়ে।

গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুরা গ্রামের কৃতি সন্তান, রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আব্দুল্লাহ বিন জাহিদ। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে কমিটির কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রিপন রাজ, হোসেনপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি সালমান আহাম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান। এছাড়া উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম মোস্তাকিম, সহ-সভাপতি সাদেক মিয়া ও ওয়াসিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জে এইচ শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদসহ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর