বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নারায়ণগনঞ্জ বন্দরে ১১টি দেশীয় অস্ত্রসহ ২৯ মামলার আসামী ডাকাত মামুন সহ ২ সহযোগী গ্রেপ্তার নালিতাবাড়ীতে ওয়াজ মাহফিলের লিফলেটে নাম না থাকায় মসজিদ কমিটির সম্পাদককে থাপ্পড় স্বীকার করলেন ইউপি সদস্য ‎ মানুষের দ্বারে দ্বারে খালেদ হাসান জুম্মন, ইসলামিক মূল্যবোধে ইউনিয়ন পরিচালনার প্রত্যয় জনসভায় প্রতিশ্রুতি, এবার ওয়ার্ডে ওয়ার্ডে পরামর্শ বক্স নিয়ে হাজির কামরুল ইসলাম!

৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে এনসিপির সমাবেশ।

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৬ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, শেরপুর প্রতিনিধি:

‘যে কোনো মূল্যে ৫ আগস্টের মধ্যে “জুলাই সনদ” ঘোষণা করতে হবে’—এমন আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি পূরণ না হলে জাতীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

রোববার (২৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের থানা মোড়ে অনুষ্ঠিত “জুলাই পদযাত্রা” সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বিচার ও সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রার কর্মসূচি চলছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো আমরা দৃশ্যমান কোনো বিচার দেখতে পাইনি। আওয়ামী লীগের দোসররা এখনো প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে।

তিনি আরও বলেন, “সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ, বন্যহাতির উপদ্রব, সরকারি স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকারে বাধা, পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান না থাকা এবং কর্মসংস্থানের অভাব—শেরপুরসহ সারাদেশের মানুষের এসব মৌলিক সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।

জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির মিথুন।

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সকল সংগঠনের নেতাকর্মীদের এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নইলে গণআন্দোলন সফল হবে না

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর