সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন

নালিতাবাড়ীতে Save Nalitabari & People এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘবেড় উচ্চ বিদ্যালয়ে Save Nalitabari & People এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ ক্যাম্পেইন। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে দুই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির আলী, বাঘবেড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমানসহ অন্যান্য শিক্ষক এবং Save Nalitabari & People সংগঠনের সদস্যবৃন্দ।

এ ধরনের মেডিকেল ক্যাম্প সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। শিক্ষার্থীরা যেমন নিজেদের রক্তের গ্রুপ জানতে পারছে, তেমনি স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রেও এগিয়ে আসছে এক ধাপ।

এমন কার্যক্রম প্রতিটি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় আয়োজন করা প্রয়োজন, যাতে সব মানুষ সহজেই তার রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারে। Save Nalitabari & People এর এমন মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর