বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নারায়ণগনঞ্জ বন্দরে ১১টি দেশীয় অস্ত্রসহ ২৯ মামলার আসামী ডাকাত মামুন সহ ২ সহযোগী গ্রেপ্তার নালিতাবাড়ীতে ওয়াজ মাহফিলের লিফলেটে নাম না থাকায় মসজিদ কমিটির সম্পাদককে থাপ্পড় স্বীকার করলেন ইউপি সদস্য ‎ মানুষের দ্বারে দ্বারে খালেদ হাসান জুম্মন, ইসলামিক মূল্যবোধে ইউনিয়ন পরিচালনার প্রত্যয় জনসভায় প্রতিশ্রুতি, এবার ওয়ার্ডে ওয়ার্ডে পরামর্শ বক্স নিয়ে হাজির কামরুল ইসলাম!

সম্মানিত আমীরে জামায়াতের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে

ঢাকা, ২ আগস্ট:
আলহামদুলিল্লাহ! বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান সাহেবের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অপারেশনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

অপারেশনের পর সাংবাদিকদের ব্রিফ করেন ডা. জাহাঙ্গীর কবির। তিনি বলেন,

“আলহামদুলিল্লাহ, ডা. শফিক সাহেবের অপারেশন অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তি ও যত্নের সাথে সার্জারিটি করেছি। আশা করছি, ইনশাআল্লাহ তিনি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।”

তিনি আরও জানান,

“অপারেশনটি একদম সঠিক সময়ে করা হয়েছে। আগামী তিন দিন তিনি আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন। এরপর তাকে কেবিনে স্থানান্তর করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই বাসায় ফিরতে পারবেন।”

এদিকে, জামায়াতের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, যারা আমীর সাহেবের জন্য অন্তর থেকে দোয়া করে গেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন—

“আমাদের প্রিয় রাহবারের চিকিৎসা এতটা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একইসাথে দেশবাসী ও প্রবাসী সকল ভাই-বোনকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা, যাঁরা আমীরে জামায়াতের সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরা আশা করি, এ দোয়া ও ভালোবাসা তার পূর্ণ সুস্থতা পর্যন্ত অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন,

“মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের প্রিয় রাহবারকে পূর্ণ সুস্থতা দান করেন এবং দ্বীনের খেদমতে আবারও নেতৃত্বের দায়িত্ব পালনের তাওফিক দেন। আমিন।”

এই খবরে জামায়াতের নেতা-কর্মীদের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশের ঢেউ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া ও শুভকামনার ঝর্ণাধারা বইছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর