শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের র‌্যালি অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

ঢাকা, ৫ আগস্ট ২০২৫:
৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণভবন ফতহর বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি বর্ণাঢ্য র‌্যালি।
“জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ”—এই শ্লোগানকে ধারণ করে আয়োজিত র‌্যালিটি আজ (মঙ্গলবার) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম

এছাড়াও র‌্যালিতে অংশগ্রহণ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা ও মহানগরী শাখার নেতৃবৃন্দ। তারা ব্যানার, প্ল্যাকার্ড ও শ্লোগানের মাধ্যমে দেশের বর্তমান অবস্থা, নিপীড়ন, দুঃশাসন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন,

“৩৬ জুলাই একটি ঐতিহাসিক ঘটনার নাম। এ দিন দেশের ছাত্র-জনতার দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতিফলন। এই গণ-অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী চ্যালেঞ্জ। ইসলামী ছাত্রশিবির সেই চেতনায় বিশ্বাসী, এবং নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।”

র‌্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে জনগণের দৃষ্টি আকর্ষণ করে।

কিশোরগঞ্জ প্রতিনিধি: মোশফিকুর রহমান আওলাদ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর