বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নারায়ণগনঞ্জ বন্দরে ১১টি দেশীয় অস্ত্রসহ ২৯ মামলার আসামী ডাকাত মামুন সহ ২ সহযোগী গ্রেপ্তার নালিতাবাড়ীতে ওয়াজ মাহফিলের লিফলেটে নাম না থাকায় মসজিদ কমিটির সম্পাদককে থাপ্পড় স্বীকার করলেন ইউপি সদস্য ‎ মানুষের দ্বারে দ্বারে খালেদ হাসান জুম্মন, ইসলামিক মূল্যবোধে ইউনিয়ন পরিচালনার প্রত্যয় জনসভায় প্রতিশ্রুতি, এবার ওয়ার্ডে ওয়ার্ডে পরামর্শ বক্স নিয়ে হাজির কামরুল ইসলাম!

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আটক ১০ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর।

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১০ জন বাংলাদেশিকে নাকুগাও স্থল বন্দর সংলগ্ন সীমান্ত পিলারের কাছ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হস্তান্তর করেন বিজিবির নিকট ।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার ১০ জন বাংলাদেশিকে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন ১। শ্রী কিরন লাকড়া (২৮), পিতা- অনিল লাকড়া ২। অনিতা রানী (২৬), স্বামী- শ্রী কিরন লাকড়া ৩। নন্দীনি লাকড়া (০২), পিতা- শ্রী কিরন লাকড়া; সাং- মলমপাড়া, পোঃ রাজাবাড়ী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী ৪। শ্রী সুখদেব উরাও (৩৫), পিতা- শ্রী স্বপন উরাও ৫। শ্রী গোলাপী উরাও (২৭), স্বামী- শ্রী সুখদেব উরাও ৬। মায়াদেবী (১৬) ৭। ছায়াবতী (১৩) ৮। অর্নবতী (১০) ৯। বিষ্ণুপ্রিয়া (০৫) ১০। সুদ্বীপ্ত উরাও (০৭ মাস); সর্বের পিতা- শ্রী সুখদেব উরাও; সাং- জোতগরীব, পোঃ তেলোপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত অতিক্রমের সময় ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর