বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নারায়ণগনঞ্জ বন্দরে ১১টি দেশীয় অস্ত্রসহ ২৯ মামলার আসামী ডাকাত মামুন সহ ২ সহযোগী গ্রেপ্তার নালিতাবাড়ীতে ওয়াজ মাহফিলের লিফলেটে নাম না থাকায় মসজিদ কমিটির সম্পাদককে থাপ্পড় স্বীকার করলেন ইউপি সদস্য ‎ মানুষের দ্বারে দ্বারে খালেদ হাসান জুম্মন, ইসলামিক মূল্যবোধে ইউনিয়ন পরিচালনার প্রত্যয় জনসভায় প্রতিশ্রুতি, এবার ওয়ার্ডে ওয়ার্ডে পরামর্শ বক্স নিয়ে হাজির কামরুল ইসলাম!

নালিতাবাড়ীতে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এশার নামাজের পর উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, জাহাঙ্গীর আলম, এম. এ. মালেক, ইসমাইল হোসেন, শ্রমিক নেতা আমিনুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান খোকন, ইব্রাহিম, বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এসময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন বিনয়ী, কর্মীবান্ধব ও ক্রীড়াঙ্গনের একজন সফল সংগঠক, যিনি দেশের তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছিলেন। শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর