শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

নালিতাবাড়ীতে নানার বিরুদ্ধে প্রতিবন্ধী নাতনি ধর্ষণের অভিযোগ, নাতনি চার মাসের অন্তঃসত্ত্বা – নানা পলাতক

  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুধকুড়া গ্রামে এক নাবালিকা কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন নানা রাহমান আলীর বিরুদ্ধে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় চার মাস আগে অভিযুক্ত নানা রাহমান আলী জোরপূর্বক তার নাতনিকে ধর্ষণ করে। দীর্ঘদিন ঘটনাটি গোপন থাকলেও সম্প্রতি ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। স্থানীয় চিকিৎসকের মাধ্যমে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, কিশোরীটি বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনা প্রকাশের পর অভিযুক্ত নানা রাহমান আলী প্রথমে দায় অস্বীকার করলেও স্থানীয় ফারুক নামের এক ব্যক্তি কৌশলে তার সাথে আলাপচারিতার মাধ্যমে স্বীকারোক্তিমূলক বক্তব্য মোবাইলে ধারণ করেন। এতে অভিযুক্তের দায় প্রমাণিত হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, নিজ নানার হাতে নাতনি ধর্ষণের মতো জঘন্য ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তবে এমন অপরাধ আরও বাড়তে পারে। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

বর্তমানে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার মারাত্মক সামাজিক সংকটে ভুগছেন। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর