সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, দেড় হাজারের বেশি আহত

  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে অন্তত দেড় হাজার শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৫০০ জন শিক্ষার্থীকে সেখানে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

রবিবার (৩১ আগস্ট) রাতে চবি মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফারহানা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংঘর্ষে আহত শিক্ষার্থীদের অনেকের শরীরে আঘাত, কাটা ও গভীর ক্ষত রয়েছে। কারও কারও মাথা, কপাল ও শরীরের বিভিন্ন অংশে জখম দেখা গেছে। কেউ কেউ রক্ত জমাট বাঁধা কালো দাগ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

ডা. ইয়াসমিন আরও জানান, আহতদের চিকিৎসা দিতে মেডিকেল সেন্টারে অতিরিক্ত জনবল নিয়ে কাজ করতে হয়েছে। এখনো অনেক শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, সংঘর্ষের পেছনের কারণ এখনো স্পষ্ট না হলেও, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর