বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রতিবন্ধকতা থামাতে পারেনি ইব্রাহিমকে—লাঠিতে ভর দিয়ে গানই যার বেঁচে থাকার অবলম্বন নজরুল বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নবীগঞ্জ মেলায় ছাত্রদল নেতা জিসান ও ইশানের ওপর হামলার কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ একই পরিবারের ৩ জনের বগাদিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, খালেদ হাসান জুম্মন চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ

ডাকসু নির্বাচন: ১২ সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবিরের জয়

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতেই জয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ নির্বাচনে ছাত্রশিবিরের এমন সাফল্য দলটির জন্য বড় এক রাজনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে এই ফলাফলকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে। ছাত্রশিবিরের পক্ষে নির্বাচিত প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করাই হবে তাদের মূল লক্ষ্য।

অন্যদিকে, বাকি তিনটি পদে জয় পেয়েছে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রার্থীরা। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কিছু জায়গায় হালকা উত্তেজনা দেখা গেলেও সার্বিকভাবে পরিবেশ শান্ত ছিল বলে জানিয়েছে প্রশাসন।

বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ছে, এবং এ ধরনের অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর