বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রতিবন্ধকতা থামাতে পারেনি ইব্রাহিমকে—লাঠিতে ভর দিয়ে গানই যার বেঁচে থাকার অবলম্বন নজরুল বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নবীগঞ্জ মেলায় ছাত্রদল নেতা জিসান ও ইশানের ওপর হামলার কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ একই পরিবারের ৩ জনের বগাদিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, খালেদ হাসান জুম্মন চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ

সানজিদা আহমেদ তন্বি ডাকসু নির্বাচনে বিজয়ী

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার দেখা হয়েছে

গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থীর অসাধারণ জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বি। ১১ হাজার ৭৭৭টি ভোট পেয়ে তিনি এই পদে নির্বাচিত হন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তন্বি বলেন,
“আলহামদুলিল্লাহ… নির্বাচনী কঠিন যাত্রায় যারা আন্তরিকভাবে আমাকে হেল্প করেছো/করেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা ভোট দিয়েছেন, আমার ওপর আস্থা রেখেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক’ পদে অন্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেও আগ্রহী আমি। আপনারা আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন।”

তন্বির এই জয়ের পেছনে রয়েছে তার সংগ্রামী অতীত। গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় তিনি নিজ ক্যাম্পাসেই ছাত্রলীগের হামলার শিকার হন। এরপর থেকেই তিনি শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ও সমতার পক্ষে সোচ্চার ভূমিকা রেখে আসছেন।

তন্বি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর, তার প্রতি সম্মান জানিয়ে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠিত ছয়টি প্যানেল এ পদে কোনো প্রার্থী দেয়নি।

তন্বির বিজয়কে অনেকেই ঢাবিতে স্বতন্ত্র এবং প্রগতিশীল ছাত্ররাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর