রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ৪৪ বোতল বিদেশী মদ উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের পৃথক অভিযানে ৪৪ বোতল বিদেশী মদ উদ্ধার ও এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নালিতাবাড়ীর পোড়াগাঁও কালাপানি এলাকায় জনৈক আমিরের বাড়ি সংলগ্ন লিচু বাগানের সামনে অবস্থানরত মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় ফেলে যাওয়া ৪৪ বোতল ভারতীয় বিদেশী মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় নালিতাবাড়ীর আসমত আলী (৩০), মোঃ ওয়াসিম মিয়া (৩৫) ও মোঃ ইয়াসিন আলী (২৬) এর নাম উঠে এসেছে।

অপরদিকে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকায় বিশেষ ক্ষমতা আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খবির ওরফে কবির (২৫) কে গ্রেফতার করে র‌্যাব। তিনি ওই উপজেলার পূর্ব সমশ্চুরা গ্রামের মৃত মান্নাত আলীর ছেলে।

জব্দকৃত মদ ও গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর