শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বহুল আলোচিত তুলা মিয়া হত্যা মামলার অন্যতম আসামি মো. আজিজুল হক (৩৫) কে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা রাজধানীর উত্তরার মাসকট প্লাজার সামনে থেকে গ্রেফতার করেছে।

র‌্যাব জানায়, নিহত তুলা মিয়া (৩৭) ও আসামি আজিজুল হক (৩৫) এবং অপর আসামি মো. নাজমুল হক (৩০) পরস্পরের বন্ধু ছিলেন। ২৪ আগস্ট ২০২৫ তারিখ রাতে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নাজমুল হকের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে ও শ্বাসনালী কেটে নির্মমভাবে হত্যা করা হয় তুলা মিয়াকে। গুরুতর আহত অবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের পিতা মো. নুরুল হক (৬৫) বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা (মামলা নং-৩০, তারিখ: ২৫ আগস্ট ২০২৫, ধারা: ৩০২/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাব ছায়াতদন্ত চালিয়ে আসছিল।

১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুর ২টা ৩০ মিনিটে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে ঢাকা উত্তরার পশ্চিম থানাধীন মাসকট প্লাজার সামনে থেকে পলাতক আসামি মো. আজিজুল হককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর