শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

মুরাদনগরে বিশেষ অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

কুমিল্লা জেলার মুরাদনগর থানার পুলিশ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাত ৩টা ৫০ মিনিটের দিকে, মুরাদনগর থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৫নং নবীপুর (পশ্চিম) ইউনিয়নের নিমাইকান্দি এলাকা থেকে ১,৯৫০ (এক হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতার হন—
শিল্পী আক্তার (৩৮), স্বামী- নজরুল ইসলাম (প্রঃ নুর ইসলাম), মাতা- সাহেরা বেগম, সাং- মনিপুর, থানা- হোমনা, জেলা- কুমিল্লা। বর্তমানে তিনি নিমাইকান্দি এলাকায় (সরকারি হাসপাতালের পিছনে), থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লায় বসবাস করছিলেন।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী বুড়িচং থানায় মামলা নং-০৬, তারিখ-১৭ সেপ্টেম্বর ২০২৫ রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর