সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

ভালুকায় গর্ভপাতের ঔষধ খাইয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

ময়মনসিংহ ভালুকা প্রতিনিধি: মো: জিসান সরকার

ভালুকা উপজেলার পানিহাদি গ্রামে গর্ভপাতের ঔষধ খাওয়ানোর অভিযোগে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূর নাম সুমি আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমি আক্তারকে তার শাশুড়ি খোদেজা খাতুন কৌশলে গর্ভপাতের ঔষধ খাওয়ান। ঔষধ খাওয়ার পর সুমির পেটে তীব্র ব্যথা দেখা দিলে শনিবার সন্ধ্যায় তার স্বামী সিয়াম, শাশুড়ি খোদেজা ও ননাশের জামাই শাহীন মিলে তাকে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত গাইনি ডাক্তার জানান, সুমির গর্ভের সন্তান মারা গেছে এবং দ্রুত ডিএনসি করতে হবে। পরবর্তীতে হাসপাতালের ইউসিসি ভবনে ডিএনসি করার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন চিকিৎসক। তবে পরিবারের সদস্যরা তাকে মেডিকেলে না নিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন।

অতিরিক্ত রক্তক্ষরণে রোববার দিবাগত রাত ২টার দিকে সুমি আক্তার মারা যান।

এই ঘটনায় পুলিশ সুমির স্বামী সিয়াম ও শাশুড়ি খোদেজা খাতুনকে আটক করেছে বলে ভালুকা মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর