রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

কেওয়ারজুর বড়হাটি পূজা মণ্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের মিটামইন থানার ৫নং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কেওয়ারজুর বড়হাটি পূজা মণ্ডপে আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পূজার উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সুধীজন, পূজারী, ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, এটি সর্বজনীন মিলনমেলার এক অনন্য দৃষ্টান্ত। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে এ উৎসব সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পূজা কমিটির সভাপতি সুসেন দাস ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দাস জানান, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর