বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

কিশোরগঞ্জে মাদকমুক্ত প্রজন্ম গঠনে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

মো. আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

“মাদক মুক্ত প্রজন্মই দেশের প্রকৃত ভবিষ্যত” স্লোগানে কিশোরগঞ্জে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শুকতারা সমাজকল্যাণ সংস্থা এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব কামরুল হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) শেখর রঞ্জন পাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক এনায়েত হোসেন ও কিশোরগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মনিরুজ্জামান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন রেজাউল হাসানাত নাহিদ।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবগত করা প্রয়োজন। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায়ই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বক্তারা তরুণদের সুশিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও সুস্থ বিনোদনে সম্পৃক্ত হওয়ার প্রতি আহ্বান জানান।

সেমিনার শেষে ইউএনও জনাব কামরুল হাসান মারুফ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল উপহার দেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর