রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ অনিক চৌধুরী

কুমিল্লার মুরাদনগরে স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তানজিনা (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদরের গোমতী ব্রীজের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে।
স্থানীয় জনতা ঘাতক স্বামী কুদ্দুস ওরফে রুবেল(৩২)কে ধরে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।
নিহত তানজিনা উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘাতক রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য ঘাতক রুবেল তার স্ত্রীকে প্রায় সময়ই নির্যাতন করতো। এই নিয়ে গত ২২শে ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন তানজিনা।

যৌতুকের জন্য ক্রমাগত চাপ ও থানায় অভিযোগের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে স্বামী রুবেল তার স্ত্রী তানজিনা আক্তারকে ধারালো ছুরি দিয়ে জনসম্মুখে এলোপাতাড়ি কুপিয়ে গুরতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা দৌড়ে গিয়ে ঝুকি নিয়ে রুবেলকে আটক করে পুলিশে খরব দেয়।
খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর