মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন কুমিল্লার মুরাদনগরে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধরের হুমকি, আতঙ্কে ভুক্তভোগী সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ১৩ প্রার্থী ঘোষণা নালিতাবাড়ীতে সরকারি বই বিক্রির অভিযোগে এক অফিস সহায়ক গ্রেপ্তার দেশজুড়ে খাল-নদী পুনঃখনন কর্মসূচির সূচনা, বগুড়ায় উদ্বোধন করলেন তারেক রহমান হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য রমাদান উপলক্ষে আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬: নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্য

শেরপুরের নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকারের আকস্মিক মৃত্যু ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী ( প্রতিনিধি) ।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ।১৬ এপ্রিল (বুধবার ) ভোররাতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় আইয়ুব আলী সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম আইয়ুব আলী সরকার । সরকারী নাজমুল স্মৃতি কলেজের সবশেষ ছাত্র সংসদের এজিএস ছিলেন। পাশাপাশি, তিনি নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়কের দায়িত্বও পালন করেছেন। সদা হাস্যোজ্জল ও মিশুক প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত আইয়ুব আলী সরকার পরপর দুইবার মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং ন্যায়পরায়ণতার জন্য এলাকাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

আজ বাদ আছর গোজাকুড়া নতুন কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে সেখানেই দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর