বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে প্রশাসনের উদ্যোগে খাস জমি উদ্ধার, ঘোষণা করা হলো খেলার মাঠ

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ি ( প্রতিনিধি) ।

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে সরকারি খাস জমি উদ্ধার করে জনসাধারণের জন্য খেলার মাঠ হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার বালুঘাটা মৌজার ৫৫৯৪ দাগে অবস্থিত ২ একর ৬৮ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়।

এসময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাকিল আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববির নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সোলাইমান, রানা সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্ধার কার্যক্রম শেষে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রশাসনের কর্মকর্তারা দুটি দলে ভাগ হয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেন ।

স্থানীয়রা মনে করছেন, এই খেলার মাঠটি এলাকার শিশু ও যুবকদের শারীরিক এবং মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলার মাঠের অভাবে এতদিন যারা সুযোগ থেকে বঞ্চিত ছিল, তারা এখন একটি উন্মুক্ত প্রাঙ্গণ পাবে, যেখানে তারা খেলাধুলা ও শরীরচর্চা করতে পারবে। প্রশাসনের এই উদ্যোগ সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর