মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধরের হুমকি, আতঙ্কে ভুক্তভোগী সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ১৩ প্রার্থী ঘোষণা নালিতাবাড়ীতে সরকারি বই বিক্রির অভিযোগে এক অফিস সহায়ক গ্রেপ্তার দেশজুড়ে খাল-নদী পুনঃখনন কর্মসূচির সূচনা, বগুড়ায় উদ্বোধন করলেন তারেক রহমান হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য রমাদান উপলক্ষে আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬: নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্য ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

নালিতাবাড়ীতে কৃষি জমিতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি, আটক ৩ ট্রাক ও ১ ভেকু ।

  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সুতানাল পুকুর সংলগ্ন একটি কৃষি জমিতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। ফসলের মাঠের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটির পাশ থেকে গভীর গর্ত করে বালু তোলায় খুঁটিটি দুর্বল হয়ে পড়েছে এবং যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র অর্থের লোভে কৃষি জমিটিতে ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে গভীর গর্ত করে বালু উত্তোলন শুরু করে। জমির মালিকও লাভের আশায় এই অবৈধ কাজে সহযোগিতা করেন। বালু উত্তোলনের ফলে বিদ্যুতের খুঁটির চারপাশে ৪০-৫০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে, যা খুঁটির ভিত্তি দুর্বল করে ফেলেছে।
বৃষ্টি হলে অথবা অন্য কোনো কারণে মাটি সরে গেলে খুঁটিটি ভেঙে পড়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে। খুঁটিটি একটি উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইনের অংশ। এটি ভেঙে ধানক্ষেতের পানিতে পড়লে পুরো এলাকা বিদ্যুতায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় ক্ষেতে কাজ করা কৃষক বা খেলাধুলায় মত্ত শিশুরা মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে।

স্থানীয় সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবৈধ বালু উত্তোলনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বিস্ময় প্রকাশ করে বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি এই অবৈধ কাজে জড়িতদের পক্ষ নিয়ে সাফাই গাওয়ার চেষ্টা করছেন ।যা অত্যন্ত হতাশাজনক
খবর পেয়ে আজ নালিতাবাড়ী উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে ৩টি বালু বোঝাই ট্রাক ও ১টি ভেকু জব্দ করা হয়েছে। এছাড়াও, বালু উত্তোলনে ব্যবহৃত ১টি মিনি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে এবং বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। বৈদ্যুতিক খুঁটির ঝুঁকির বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর