সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

পরকীয়া করতে গিয়ে ধরা পড়লেন ‘বৈষম্য বিরোধী নেতা’ রাকিব।

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

শিরোনাম:
মুরাদনগরের মোস্তফাপুরে পরকীয়া করতে গিয়ে ধরা পড়লেন ‘বৈষম্য বিরোধী নেতা’ রাকিব!

রিপোর্টার: অনিক হাসান
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে পরকীয়ার অভিযোগে রাকিব নামে এক যুবক গ্রামবাসীর হাতে ধরা পড়েছেন। ঘটনাটি ঘটেছে মধ্যরাতে, এক প্রবাসীর স্ত্রীর ঘরে অনুপ্রবেশের সময়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব নিজেকে ‘বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা’ পরিচয় দিয়ে এলাকায় চলাফেরা করতেন। কিন্তু মঙ্গলবার রাত ১২টার দিকে গোপনে এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরবর্তীতে এলাকাবাসী তাকে ঘিরে ফেলেন এবং হাতেনাতে ধরে ফেলেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা রাতেই তাকে আটক রেখে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত রাকিব দীর্ঘদিন ধরেই ওই নারীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখছিলেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে না আসলেও মঙ্গলবারের ঘটনার পর সবকিছু পরিষ্কার হয়ে যায়।

এ বিষয়ে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের এক জনপ্রতিনিধি জানান, “ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক। এলাকাবাসী সচেতন বলেই এমন একজন ধোঁকাবাজ ধরা পড়েছে।”

ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে সামাজিক বিচারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর