সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে মাদক কারবারিকে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা।

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে মাদক কারবারিকে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা ।

শেরপুর জেলা (প্রতিনিধি)

শেরপুরের নালিতাবাড়ীতে পৌর শহরের শহীদ মিনার এলাকায় এক পিস ইয়াবহস আশরাফুল (২৩) নামে এক মাদক সেবনকারীকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ জুন) ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

উত্তর বাজার এলাকার প্রদীপ ধোপার ছেলে সজীব বাঘবেড় এলাকার আশরাফুলের কাছে ইয়াবা বিক্রি করে। এসময় স্থানীয় অপর যুবক বিষয়টি দেখে সংবাদকর্মীদের জানালে তারা ইয়াবাসহ সেবকারী আশরাফুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে দেহ তল্লাসী করে এক পিস ইয়াবা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আশরাফুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। তবে এর আগেই দ্রুত পালিয়ে যায় ধোপা প্রদীপ এর ছেলে সজীব।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, পুলিশ উপ-পরিদর্শক রাসেল সহ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর