সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

সীমানা প্রাচীর করতে গিয়ে প্রতিবেশীর হামলায় প্রবাসী ও ইউপি সদস্যসহ আহত ৬

  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

সীমানা প্রাচীর করতে গিয়ে প্রতিবেশীর হামলায় প্রবাসী ও ইউপি সদস্যসহ আহত ৬
মো: অনিক হাসান , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে নিজের সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়ে একজন প্রবাসী ও এক ইউপি সদস্যসহ ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯শে জুন) সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, মুরাদনগর উপজেলার শুশুন্ডা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোস্তফা (৪৬), হোমনা উপজেলার রঘুনাথপুর গ্রামের বসির মিয়ার ছেলে মতিন মিয়া(৩২), বাহরাইন প্রবাসী শুশুন্ডা গ্রামের জালাল উদ্দিন(৩৬), স্থানীয় ইউপি সদস্য আবু কাউছার, একই গ্রামের সালেহা বেগম ও উম্মেহানী।
ঘটনার পর আহত মোস্তফা বাদী হয়ে হামলাকারী ৭জনকে আসামীী করে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহতরা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
হামলার শিকার মোস্তফা বলেন, আমি দুই বছর আগে একটি জমি কিনে সেখানে মাটি ভরাট করি, মাটি ভরাটের সময় প্রতিবেশী রফিকুল ইসলাম গংরা আমাদের বাধাঁ দিয়ে অনেক সমস্যা সৃষ্টি করে।
পরে সালিশী বৈঠকের মাধ্যমে আমরা আমাদের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করার সিদ্ধান্ত হয়।
আমরা বৃহস্পতিবার সকালে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে প্রতিবেশি রফিকুল ইমলাম, ইব্রাহীম, সফিক, রাজ মিয়াসহ ১০/১২জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় আমার প্রবাসী ভাই, আমার স্ত্রী ও স্থানীয় মেম্বারসহ ৬জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আমার টাকায় কেনা জায়গায় আমি কাজ করতে পারবো না এটা কেমন কথা।
আহত বাহরাইন প্রবাসী জালাল উদ্দিন বলেন, আমি একজন প্রবাসী হয়েও নিজের জায়গায় কিছু করতে পারছি না। আমাদের সঠিক কাগজপত্র থাকা সত্তে¡ও তারা আমাদের বাধা দিচ্ছে। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার প্রার্থনা করছি।
আহত ইউপি সদস্য আবু কাউসার বলেন, আমি মারামারি থামাতে গিয়েছিলাম কিন্তু রফিকুল ইসলামরা উল্টো আমাকে দা দিয়ে কোপ মেরেছে। এরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন জায়গাটা হলো পানি উন্নয়ন বোর্ডের, তারা আমাকে মারধর করে জায়গা দখন করে নিয়েছে। আমি গরীব মানুষ তাদের সাথে পারবনা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম, অভিযোগের বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর