শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

কিশোরগঞ্জে মাদক আধিপত্যকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৬

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জে মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৬ জন আহত হয়েছেন। সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিমেল স্থানীয় যুবক এবং আলী আব্বাস রাজনের অনুসারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জেলা যুবদলের তথ্য সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত হন। গুরুতর আহত হিমেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সংঘর্ষের পর হিমেলের সমর্থকরা বৌলাই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা তাদের আটকে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অন্তত ৮ জনকে আটক করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “সংঘর্ষে একজন নিহত ও বহু আহত হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলেও চাপা উত্তেজনা বিরাজ করছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর