শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম বন্ধ ও সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, দুর্নীতি বন্ধ এবং সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে সাধারণ জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী, গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগী রোগীরা অংশ নেন। এতে বক্তারা স্বাস্থ্য সেবায় চলমান সিন্ডিকেট, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী রুহুল সিদ্দিকী রুমান, মানব কল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, উপদেষ্টা মানিক মিয়া, নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের আবদুল্লাহ আল আমিন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বলসহ অনেকে। এসময় ভুক্তভোগী রোগীরাও তাদের অভিযোগ তুলে ধরেন।

মানববন্ধনকারীরা স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে ১৯ দফা দাবি উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো
হাসপাতালে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা, রোগীদের সঙ্গে চিকিৎসক ও নার্সদের বিনয়ী ও
সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা,ওষুধ সরবরাহে স্বচ্ছতা আনা,সেবার ক্ষেত্রে জবাবদিহিতা বৃদ্ধি করা।

বক্তারা জানান, দাবি পূরণ না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর