শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

মধুটিলা ইকোপার্কে খরগোশ নিয়ে জীবিকা নির্বাহ করছেন মনির

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের মধুটিলা ইকোপার্কের ইস্টার ব্রিজের পাশে প্রতিদিন বসে থাকেন মনির নামে এক পরিশ্রমী মানুষ। গত তিন বছর ধরে খরগোশ ও একটি কাঠের দোলনা নিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।

পর্যটকেরা তার খরগোশ হাতে নিয়ে বা দোলনায় বসে ছবি তুলেন। আর এর বিনিময়ে স্বেচ্ছায় দেন ২০ থেকে ৫০ টাকা। এতে করে প্রতিদিন মনিরের আয় হয় ১০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত, যা দিয়েই চলছে তার সংসার।

মনির জানান, এক সময় তিনি টোলি চালাতেন। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এক দুর্ঘটনায় তার বুকের হাড় ভেঙে যায়। শারীরিক সমস্যার কারণে টোলি চালানো বন্ধ করে দেন তিনি। পরে জীবিকার তাগিদে খরগোশ নিয়ে পর্যটকদের ছবি তোলার এই কাজ শুরু করেন।

দুর্ঘটনার আগে তিনি থাকতেন তিনানী বাজার এলাকায়। বর্তমানে পরিবারের সঙ্গে তিনি মধুটিলা এলাকাতেই বসবাস করছেন।

মনির বলেন, যারা মধুটিলা ইকোপার্কে ঘুরতে আসেন, সবাই আমার খরগোশের সঙ্গে অন্তত একটি ছবি তুলে নিয়ে যান।

মধুটিলা ইকোপার্কে ঘুরতে আসা পর্যটকরা বলেন, মনিরের খরগোশ ও দোলনা ছবি তোলার জন্য আলাদা আকর্ষণ সৃষ্টি করেছে। অনেকেই জানান, খরগোশ হাতে নিয়ে বা দোলনায় বসে ছবি তুলতে তাদের বেশ ভালো লাগে। এতে ভ্রমণের আনন্দ আরও বেড়ে যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর