শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

মুরাদনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: অনিক চৌধুরী
আজ মঙ্গলবার বিকালে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

উপজেলা সদরের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে স্মরণ করেন। বক্তারা আরও বলেন, দেশের চলমান সংকট মোকাবিলায় বিএনপির নেতৃত্বেই জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার সম্ভব হবে।

আলোচনা সভা শেষে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর