বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সনাক ও উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর উদ্যোগে আয়োজিত সংক্রান্ত পরামর্শ সভায় ।

মঙ্গলবার (১৮ নভেম্বর ) সকাল ১১টায়নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর হল রুমে আয়োজিত উল্লেখিত অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক ও সনাক সহ সভাপতি মোঃ মশিউর রহমান ,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ তানভীর ইবনে কাদের। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য মো: আবুল হোসেন খান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বেড়েছে। সনাক এর সহযোগিতায় আগামীতে অত্র প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবার মান আরোও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

সভায় টিআইবি’র উদ্যোগে গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভার আলোচনার ভিত্তিতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

মেডিক্যাল অফিসার, নার্সিং সুপারভাইজার ও জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আগামীতে আন্তরিকভাবে সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন। সভায় সনাক সহ-সভাপতি কর্তৃপক্ষকে দারিদ্র্য ও প্রান্তিক জনগোষ্ঠীর রোগীদের সাথে সদাচরণ করার জন্য অনুরোধ করেন।

এই সময় উপস্থিত ছিলেন , টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক ,এছাড়া সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মোছা: আমেনা খাতুন, সদস্য নাজমুল হুসাইন জনি এবং এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর