বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ, সংসদে নতুন অধ্যায়

মুরাদনগরে অবৈধ মাটি কাটা ও অনুমতিহীন নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযান |

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে

মুরাদনগর উপজেলায় অবৈধ মাটি কাটা, অনুমতিহীন ভবন নির্মাণ এবং সরকারি জায়গা দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় বিভিন্ন তারিখে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

অদ্য ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার রাতে দড়িকান্দি এলাকায় ভেরীবাঁধ সংলগ্ন গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সাকিব নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী একটি মামলায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে মাটি না কাটার অঙ্গীকারে ৩০০/- টাকার স্ট্যাম্পে মুচলেকা আদায় করা হয়।

এছাড়াও গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে মুরাদনগর ইউনিয়নে অনুমতি ব্যতীত ভবন নির্মাণ এবং ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে পরিচালিত মোবাইল কোর্টে একটি মামলায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এর আগে ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ছালিয়াকান্দি ইউনিয়নের মাধবপুর বিল এলাকা থেকে অবৈধভাবে ব্যবহৃত ০২টি ড্রেজার ও প্রায় ১৮০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

উল্লেখ্য, এসব মোবাইল কোর্ট অভিযান উপজেলা নির্বাহী অফিসার, মুরাদনগর মহোদয়ের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা, সরকারি সম্পদ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর