শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Absolument captivants, les défis uniques de https://towerrushsllot.fr et leurs stratégies innovantes Innovadoras estrategias para disfrutar al máximo de OnceCasino y sus opciones de juego Elegantes estrategias y PrimeCasino para ganar con inteligencia কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি শিক্ষকদের পে-ফিক্সেশনে রাতদিন পরিশ্রম, প্রশংসায় দেলোয়ার হোসেন অপরাধ দমনে তৎপরতার মধ্যে ভৈরবের ওসি মাহবুবুর রহমানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার পদ নিয়ে দ্বন্দ্ব, আবারও ভাইরাল কল রেকর্ড ফাঁস! ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ: প্রস্তুতি সভা অনুষ্ঠিত আদালতে মামলা চলমান থাকার পরেও বন্দরে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির ঘটনায় সন্ত্রাসী মিঠুর বিরুদ্ধে বন্দর থানায় অভিযোগ দায়ের লুডু খেলার ভিডিওকে জুয়া বলে প্রচারের অভিযোগ, সালাউদ্দিনের

শিক্ষকদের পে-ফিক্সেশনে রাতদিন পরিশ্রম, প্রশংসায় দেলোয়ার হোসেন

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-ফিক্সেশন (বেতন নির্ধারণ) কার্যক্রম সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করেছেন কম্পিউটার অপারেটর মোঃ দেলোয়ার হোসেন ও তাঁর সহকর্মীরা। অফিস সময়ের পর এবং সরকারি ছুটির দিনেও কাজ করায় তাঁদের প্রশংসা করেছেন শিক্ষকরা।

জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আট শতাধিক শিক্ষক রয়েছেন। অনলাইনে পে-ফিক্সেশন কার্যক্রম চলাকালে শিক্ষকদের বিভিন্ন ভুলত্রুটি সংশোধনসহ প্রয়োজনীয় সহযোগিতা করেন দেলোয়ার হোসেন ও তাঁর সহকর্মীরা। সন্ধ্যা পর্যন্ত অফিসে অবস্থান করে তাঁরা শিক্ষকদের সেবা দিয়েছেন।

অফিসের বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ দেলোয়ার হোসেন ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছিলেন।
দেলোয়ার হোসেন বলেন, তাঁর এ কাজের কৃতিত্ব উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম ও সহকর্মীদের। তিনি আরও জানান, বাদ পড়া শিক্ষকদের পে-ফিক্সেশন সম্পন্ন করতে উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম মোবাইল ফোনে যোগাযোগ করেছেন এবং শিক্ষকদের গ্রুপে বার্তা দিয়েছেন।
সেবা নিতে আসা কয়েকজন শিক্ষক জানান, পে-ফিক্সেশনের কাজ করতে গিয়ে তাঁদের কোনো ধরনের হয়রানির শিকার হতে হয়নি। তাঁরা উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও স্বেচ্ছাশ্রমের প্রশংসা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর