রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

২৪ চলবে, যতক্ষণ না ১৮ কোটি মানুষের মুক্তি নিশ্চিত হয়: শেরপুরে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “২৪ এখনো শেষ হয়নি। যতক্ষণ না বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুক্তি নিশ্চিত হবে, ততক্ষণ ২৪ চলবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে দলের নেতারা হাসিমুখে ফাঁসির তক্তায় দাঁড়াতে পারে, তাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে।”

রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “উই ওয়ান্ট জাস্টিস বলে যে যুবকরা রাস্তায় নেমেছিল, তারা কাউকে ছেড়ে কথা বলবে না। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস সৃষ্টি করে, তবে প্রথমে প্রশাসনকে জানাবেন। প্রশাসন ব্যর্থ হলে তা প্রতিহত করা ওয়াজিব হয়ে যাবে।” তবে তিনি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

যুবকদের হাতে বাংলাদেশ তুলে দেওয়ার অঙ্গীকার

যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, “আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিতে চাই না, আমরা তাদের ন্যায্য কাজ দিতে চাই। আল্লাহ আমাদের দায়িত্ব দিলে যোগ্যতা অনুযায়ী কাজ তুলে দেবো। তোমরাই বাংলাদেশ।”

তিনি বলেন, বৈষম্য, দুর্নীতি ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে যুবকরাই হবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব।

নারীর সম্মান ও নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা

আমীরে জামায়াত বলেন, “আমরা মায়ের ধর্ম দেখি না, দেখি তার যোগ্যতা ও দেশপ্রেম। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবার। জোর করে ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই।”

তিনি আরও বলেন, “যারা নিজের মা ও স্ত্রীকে সম্মান করতে জানে না, তারা মানুষ নামের কলঙ্ক।” নারীর প্রতি সহিংসতা ও অপমানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রতিশোধ নয়, ন্যায়বিচারের অঙ্গীকার

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। “ব্যক্তি বা পরিবার বিচার চাইলে আমরা সহযোগিতা করবো, কিন্তু দলীয় প্রতিশোধ নেবো না।”

তিনি দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে নিরীহ কাউকে জড়ানো হয়নি এবং চাঁদাবাজি, দখল বাণিজ্য ও মামলা বাণিজ্যের সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই।

শেরপুর হত্যাকাণ্ডে ক্ষোভ

শেরপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, তিন দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমি দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই।”

তবে তিনি জনতাকে সংযমের আহ্বান জানিয়ে বলেন, “আমরা দুর্বল নই, আবার অভদ্রও নই।”

টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাক প্রসঙ্গে

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানোর ঘটনায় তিনি নিন্দা জানান এবং বলেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র। সাময়িক বিভ্রান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

উন্নয়ন ভাবনা

শেরপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ ও শিল্পকারখানা গড়ে তোলা হবে। রেল যোগাযোগ সম্প্রসারণ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

শহীদদের স্মরণ

বক্তব্যের শুরুতে তিনি শহীদ কামরুজ্জামানসহ জামায়াতের নিহত নেতাকর্মীদের স্মরণ করেন এবং বলেন, “সবচেয়ে মজলুম সংগঠনের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর