বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

কিশোরগঞ্জে ১১ দলীয় জোটের ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল।

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামি, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল। ১১ দলীয় জোটের প্রার্থী হেদায়াতুল্লাহ হাদীর রিকশা প্রতীককে কেন্দ্র করে এই বিশাল গণমিছিলটি কিশোরগঞ্জ শহরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


আজ সকাল থেকে আজিম উদ্দিন স্কুল মাঠে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে রিকশা মার্কার পক্ষে গণমিছিল বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণমিছিলে বিশেষ আকর্ষণ ছিল জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী অধ্যাপক মুসাদ্দেক হোসেন ভূঁইয়ার উপস্থিতি। তিনি জানান, মাঠপর্যায়ে কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও বৃহত্তর জোটের স্বার্থে তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হেদায়াতুল্লাহ হাদীর পক্ষে বসে গেছেন। তার এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহলে ঐক্যের শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।


আরও চমক সৃষ্টি করে অধ্যাপক মুসাদ্দেক হোসেন ভূঁইয়া ও ১১ দলীয় জোটের প্রার্থী হেদায়াতুল্লাহ হাদী একই রিকশায় চড়ে গণমিছিলে অংশ নেন। তাদের এই একসঙ্গে রিকশায় অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
নেতারা জানান, এই গণমিছিল প্রমাণ করে কিশোরগঞ্জে ১১ দলীয় জোটের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে এই ঐক্যই বিজয়ের মূল চাবিকাঠি হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর