নিজের মাকে শাপলা কলি মার্কায় ভোট দিতে দেখে গভীর আবেগ প্রকাশ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “আমার মা যখন শাপলা কলি মার্কায় ভোট দিচ্ছেন—এই দৃশ্য দেখে এতটাই শান্তি লাগছে, মনে হচ্ছে আমি আগেই জিতে গেছি।”
ভোটকেন্দ্রের এমন দৃশ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণকে আরও অনুপ্রাণিত করছে বলে মন্তব্য করেন তিনি।