শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের কিশোরগঞ্জে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তেহরানে পাকিস্তান–ইরান উচ্চপর্যায়ের বৈঠক শুরু “শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি আমানত”—আবেগঘন পরিবেশে আতাউর রহমানের বিদায় বাউফলে একসাথে জন্ম নেওয়া ৫ নবজাতকের পরিবারের পাশে জামায়াতে ইসলামী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ বেডে উন্নীতকরণে আশার আলো রাজপথের সাহসী কণ্ঠ: শামীমা আক্তার রুবীকে এমপি হিসেবে দেখতে চায় জনগণ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন “নাগরিক বর্ষবরণ ১৪৩৩”: বাংলামোটরে বর্ণিল শোভাযাত্রায় জনতার ঢল

কিশোরগঞ্জে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

আজ জুমআর নামাজের পর প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হকসহ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক মহলের প্রতিনিধিরা অংশ নেন।

নতুন জেলখানার দক্ষিণ পাশে স্থাপিত এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমটি বাংলাদেশের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের দ্বিতীয় উদ্যোগ হিসেবে চালু হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে স্বাস্থ্যখাতের বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ও নিরাপদ সমাধান নিশ্চিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর