রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি নকলায় ঐতিহ্যবাহী ইছালে ছওয়াব উপলক্ষে ৬৩তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত অটো গাড়িসহ ২ দিন ধরে নিখোঁজ পাভেল মিয়া, তার ফিরে আসার অপেক্ষায় পরিবার!! কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের কিশোরগঞ্জে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তেহরানে পাকিস্তান–ইরান উচ্চপর্যায়ের বৈঠক শুরু “শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি আমানত”—আবেগঘন পরিবেশে আতাউর রহমানের বিদায় বাউফলে একসাথে জন্ম নেওয়া ৫ নবজাতকের পরিবারের পাশে জামায়াতে ইসলামী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ বেডে উন্নীতকরণে আশার আলো

নকলায় ঐতিহ্যবাহী ইছালে ছওয়াব উপলক্ষে ৬৩তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলায় ঐতিহ্যবাহী ইছালে ছওয়াব উপলক্ষে ৬৩তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার উরফা ইউনিয়নের বেনীরগোপ গ্রামের মরহুম হাজী ইমান আলী সাহেবের বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়।
জানা গেছে, কয়েক যুগ ধরে হাজী ইমান আলী পরিবারের উদ্যোগে নিয়মিতভাবে এই ইছালে ছওয়াবের আয়োজন হয়ে আসছে। আয়োজকরা জানান, ইসলামী সংস্কৃতি লালন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় এই আয়োজন দীর্ঘদিন ধরে চলে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তারাকান্দা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন মুফতী এহসান ইবনে মাসউদ রংপুরী, নওহাটা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দীন, তারাগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস, মিষ্টভাষী বক্তা হাফেজ মাওলানা শাহজাহান সিরাজী, অনলবর্ষী বক্তা মোস্তফা হোসাইন এবং মহি উদ্দিন মীরসহ অন্যান্য আলেমগণ।
সম্মেলনের শেষ পর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর