মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা রাজারহাটে রাজনৈতিক সহিংসতা: ‘শিশির’কে ঘিরে উত্তেজনা, আহত একাধিক মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পবিত্র হজ্জ নালিতাবাড়ীতে ‘বাসা ভাড়া’ নামের আড়ালে অনিয়মের অভিযোগ: আটক যুবক–যুবতী মালিককে মারধরের ঘটনা অসহায় মানুষের পাশে দাঁড়াতে কুলিয়ারচরে “মানবিক দৃষ্টি”র পথচলা শুরু মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন এনসিপিতে যোগদান অনুষ্ঠানে রাজনীতিক ও নাগরিকদের অংশগ্রহণ ফসল ঘরে তুলতেই যুদ্ধ—বাঁশের নড়বড়ে সাঁকোয় জীবন ঝুঁকিতে শোলাপুকুরিয়া-ভবানীপুরের মানুষ ভুয়া স্ক্রিনশট ও হামলার প্রতিবাদে ডাকসু তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

মো. অনিক চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে লক্ষাধিক টাকা জরিমানা করেছে করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলার চাপিতলা ইউনিয়নের খাপুড়া, বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা এবং পূর্বধইর পশ্চিম ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারওয়ার রাব্বি ও সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
অভিযানকালে কৃষি জমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩টি এক্সক্যাভেটর এবং বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন অপসারণ করা হয়েছে।

পাশাপাশি মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী দুইটি মামলায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধ দখলদারদের হাত থেকে একটি সরকারি খাল উদ্ধার করে সাধারণ মানুষের পানি নিষ্কাশনের পথ সুগম করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারওয়ার রাব্বি বলেন, ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কাটার ব্যাপারে প্রশাসনের কোনো আপোষ নেই। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষি জমি হতে মাটি বিক্রি করে আসছিল। অভিযানের ফলে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর