মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ, সংসদে নতুন অধ্যায় স্পীকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নকলায় এডিপি’র সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, খামারিদের টিকা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নেত্রকোণায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন কিশোরগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম, ০৪ মে ২০২৬ খ্রি.
‎আকাল খান , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

‎সারা দেশে চলমান অস্ত্র ও মাদক উদ্ধার, জুয়া, অনলাইন জুয়া, ক্যাসিনো বিরোধী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

‎গত ০৩ মে রাত হতে চলমান এই অভিযানে কুড়িগ্রাম জেলার রাজারহাটে ১৭ পিস টাপেন্ডাল ট্যাবলের, ৫০ গ্রাম গাঁজা ও ০২ পিস ইয়াবাসহ মোট ০৩ জন, সদর থানায় ১.৩০ গ্রাম হেরোইনসহ মোট ০৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস টাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ০১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ০১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ০৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ০১ জন, রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ০১ জন। সর্বমোট ১১৭ পিস ইয়াবা ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ১.৩০ গ্রাম হেরোইন ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধারসহ সর্বমোট ১৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানা সমূহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ০৯ টি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও রাজারহাটে জুয়া খেলার সময় ০২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের নির্দেশে কুড়িগ্রাম জেলায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক ও জুয়াসহ ২০ জন কে গ্রেফতার করা হয়েছে। কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে কুড়িগ্রাম জেলা পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর