কিশোরগঞ্জ প্রতিনিধি: মোঃ শাহীনুর ইসলাম শাহিন
“সবার জন্য স্বাস্থ্য ও নারীর অধিকার রক্ষায় মিডওয়াইফ” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল চত্তরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় শেষ হয়।
এ উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তারা।
উক্ত শোভাযাত্রায় বক্তব্য রাখেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: নূর মো. সামসুল আলম, নার্সিং বিভাগের ইনচার্জ দিপক কুমার দত্ত, নার্সিং ইন্সট্রাকটার ফরিদা পারভিন, দিল পেয়ারা ও সপ্না আক্তার খাতুনসও অন্যান্য কর্মকর্তারা।
রেলীতে ৩০০ জন মিডওয়াইভ নার্সিং ছাত্র ছাত্রী অংশ নেন।