মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে স্বৈরাচারবিরোধী সংগ্রামে অনুপ্রাণিত করবে: স্পীকার শহীদ মতিউর রহমান নিজামীর শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাবনায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল নকলায় ভূসির বস্তার আড়ালে বিদেশি মদ পাচার, আটক ৩ কৃষকের ঘামঝরা পরিশ্রম অনুভব করতে ধান কাটলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নালিতাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কিশোরগঞ্জে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন কৃষকের ধান সংগ্রহে কটিয়াদীতে সরকারি কার্যক্রম উদ্বোধন কুড়িগ্রামে খাল পুনঃখনন উদ্বোধন, কৃষি ও নদীভাঙন রোধে আশাবাদ মন্ত্রীর এনসিপির প্রথম ধাপে ১০০ চেয়ারম্যান-মেয়র প্রার্থীর নাম ঘোষণা কটিয়াদীতে ৪৩ মেধাবী শিক্ষার্থী পেল সম্মাননা ও ক্রেস্ট

নালিতাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান ও চাল ক্রয় কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা শিবলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সাবেক পৌরমেয়র আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৮২৯ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২ হাজার ৭৮১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান-চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্য মজুত ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর