মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা জুলাই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে স্বৈরাচারবিরোধী সংগ্রামে অনুপ্রাণিত করবে: স্পীকার শহীদ মতিউর রহমান নিজামীর শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাবনায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল নকলায় ভূসির বস্তার আড়ালে বিদেশি মদ পাচার, আটক ৩ কৃষকের ঘামঝরা পরিশ্রম অনুভব করতে ধান কাটলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নালিতাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন কিশোরগঞ্জে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন কৃষকের ধান সংগ্রহে কটিয়াদীতে সরকারি কার্যক্রম উদ্বোধন কুড়িগ্রামে খাল পুনঃখনন উদ্বোধন, কৃষি ও নদীভাঙন রোধে আশাবাদ মন্ত্রীর এনসিপির প্রথম ধাপে ১০০ চেয়ারম্যান-মেয়র প্রার্থীর নাম ঘোষণা

নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মালেকের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য এবং জনসেবামূলক সকল বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময়কালে ইউএনও মো. আব্দুল মালেক বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসঙ্গতি ও সম্ভাবনা তুলে ধরেন। প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, নালিতাবাড়ীর সভাপতি ও কালবেলা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোরের ডাক উপজেলা প্রতিনিধি আবু ইলিয়াস সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোরের চেতনা প্রতিনিধি আবদুল কবির, সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি ক্লোডিয়া নকরেক কেয়া , দপ্তর সম্পাদক ও চ্যানেল এস উপজেলা প্রতিনিধি মিলন হোসেন, সাংবাদিক মানিক সাহা,দৈনিক পর্যবেক্ষণ উপজেলা প্রতিনিধি জায়েদ মাহমুদ রিজন ও দৈনিক ঘোষণা উপজেলা প্রতিনিধি তামিম আহমেদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সভা শেষে ইউএনও সকলের সহযোগিতা কামনা করে নালিতাবাড়ীকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর