শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীর তীব্র যানজটে আটকে ভ্যানগাড়িতেই প্রাণ গেল শ্বাসকষ্টের রোগীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৫ বইয়ের মোড়ক উন্মোচন কুড়িগ্রামে বিদ্যালয়ের বারান্দা থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ২ ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ময়মনসিংহে হাফেজে কুরআন সংবর্ধনা আন্তর্জাতিক নার্স দিবসে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা জুলাই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে স্বৈরাচারবিরোধী সংগ্রামে অনুপ্রাণিত করবে: স্পীকার শহীদ মতিউর রহমান নিজামীর শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাবনায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল নকলায় ভূসির বস্তার আড়ালে বিদেশি মদ পাচার, আটক ৩ কৃষকের ঘামঝরা পরিশ্রম অনুভব করতে ধান কাটলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

নালিতাবাড়ীর তীব্র যানজটে আটকে ভ্যানগাড়িতেই প্রাণ গেল শ্বাসকষ্টের রোগীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের ভয়াবহ যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মৃত আমিনুল ইসলাম উপজেলার গুজাকুড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ আবদুল রউফের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ভ্যানগাড়িতে করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন স্বজনরা।
কিন্তু পথে নালিতাবাড়ী পৌর শহরের আড়াই আনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে পড়ে ভ্যানগাড়িটি। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় রোগীকে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। একপর্যায়ে চিকিৎসা পাওয়ার আগেই ভ্যানগাড়িতেই মারা যান আমিনুল ইসলাম।
স্বজনদের অভিযোগ, দ্রুত হাসপাতালে পৌঁছানো গেলে হয়তো আমিনুল ইসলামের জীবন বাঁচানো সম্ভব হতো। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নালিতাবাড়ী শহরে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাজার এলাকা ও ব্যস্ত সড়কগুলোতে অবৈধ পার্কিং, অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি রোগীবাহী যানবাহনও অনেক সময় দীর্ঘক্ষণ আটকে থাকে।
এ মর্মান্তিক ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের দাবি, শহরের যানজট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অবৈধ পার্কিং উচ্ছেদ, ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার, ব্যস্ত এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জরুরি রোগীবাহী যান চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও এমন হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর