রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত টোল আদায়ে দুই হাটের ইজারাদারকে জরিমানা ঈদ আনন্দ ভাগাভাগি করতে ১ হাজার পরিবারে উপহার পৌঁছে দিলেন ফরহাদ হোসেন রৌমারীতে ট্রাকটরের সঙ্গে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত পেশাগত দায়িত্ব শেষে ফেরার পথে হামলা, আহত সাংবাদিক ফরহাদ হোসেন রাজ হাসপাতালে ত্রিশালে দরিয়ারপুর ধরার খাল পুনঃখননের উদ্বোধন ঈদ উপলক্ষে লতিবাবাদে দরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তা চোখ-মুখ বেঁধে লুট: কটিয়াদীতে প্রবাসীর ভাইসহ আটক ২ শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শিশু রামিসার ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন

ঈদ উপলক্ষে লতিবাবাদে দরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তা

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার ২নং লতিবাবাদ ইউনিয়নে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে লতিবাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের ৪ হাজার ২৮০টি কার্ডধারী পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।

 
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে ইউনিয়নের হাজারো নিম্নআয়ের পরিবার উপকৃত হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি ও সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম (সহিদ), ৯নং ওয়ার্ডের সদস্য শেখ মো. নোমান হাসান, ৩নং ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসাইনসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও মহিলা সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, প্রশাসক মোহাম্মদ মাঈনুর রহমান মনির এবং ট্যাগ অফিসার মো. রুহুল আমিন।
এ সময় বক্তব্যে মো. সহিদুল ইসলাম (সহিদ) বলেন, “সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষ উপকৃত হচ্ছেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর