বিশ্ব পরিবেশ দিবসে কিশোরগঞ্জে জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
আপডেট সময় :
শনিবার, ৬ জুন, ২০২৬
২৩
বার দেখা হয়েছে
৩৩
কিশোরগঞ্জ, ৬ জুন:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কিশোরগঞ্জ জেলা।
শুক্রবার জেলার মারিয়া বিসিক শিল্পনগরী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি খালেদ হাসান জুম্মন, সেক্রেটারি ফায়জুল হক উজ্জ্বল, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, মারিয়া ইউনিয়ন আমীর মাওলানা লিয়াকত আলী, ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা এখলাছ উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি আতিকুর রহমান তসলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।