মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা গণতন্ত্র, বাজেট ও রোহিঙ্গা সংকট নিয়ে ডা. শফিকুর রহমান-অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বৈঠক হিজাব-নিকাব নিয়ে সংসদে বিতর্কিত মন্তব্য ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মদসহ কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক, মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকার আহ্বান অসাবধানতায় রেললাইন পারাপার, ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা

কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. আশরাফুল হক দাদনকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নকে সামনে রেখে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহকারী শিক্ষক আবু ছিদ্দিকের সঞ্চালনায় এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল হক দাদন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি মেধাবী ও সুনাগরিক প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজকে এ অঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাব।”

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক গভর্নিং বডির সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজী। তিনি প্রতিষ্ঠানের অতীত গৌরব ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন মো. সেলিম হায়দার, কবির আহমদ, আবুল কালাম আজাদ, মো. রইছ উদ্দিন, মো. মুস্তাফিজুর রহমান ও মো. মেজবাহ উদ্দিন। বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সংবর্ধনা সভায় নবনির্বাচিত অ্যাডহক কমিটির সদস্য মো. খোকন মিয়া, শিক্ষক প্রতিনিধি মোছা. শাহনাজ বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. সামসুল আলম তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত অ্যাডহক কমিটির দক্ষ ও গতিশীল নেতৃত্বে বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মান, সহশিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর