শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা গণতন্ত্র, বাজেট ও রোহিঙ্গা সংকট নিয়ে ডা. শফিকুর রহমান-অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বৈঠক

কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রমের প্রথম দিনের বাছাই প্রক্রিয়া বৃহস্পতিবার (১৮ জুন) কিশোরগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।

নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ—উচ্চতা, বুকের মাপ ও ওজন পরীক্ষা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। বিজ্ঞপ্তির শর্ত পূরণকারী প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মাঠ পরিদর্শন করেন। তিনি দায়িত্বরত কর্মকর্তা ও ফোর্সদের শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতাকেই একমাত্র মূল্যায়নের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। কোনো ধরনের সুপারিশ, তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। প্রতিটি প্রার্থীর শারীরিক সক্ষমতা ও প্রয়োজনীয় কাগজপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে।
সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। যেসব প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদের পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক নিয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর