মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

 

কিশোরগঞ্জ সদর উপজেলার ১১নং দানাপাটুলি ইউনিয়নে দানাপাটুলি ইউনিয়ন নিউ লাইফ ফাউন্ডেশন-এর উদ্যোগে আজ দুপুর ২টা থেকে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-উলামা, সমাজসেবক, জনপ্রতিনিধি ও যুবসমাজ অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক একটি জাতির মেধা ও সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, দানাপাটুলি ইউনিয়নকে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে উপস্থিত ব্যক্তিরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দানাপাটুলি ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেন।

মোস্তাফিজুর রহমান
প্রতিনিধি, নিউজ নগর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর