মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জে সভা কারাবন্দীদের কল্যাণে গুরুত্বারোপ, কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক গাইবান্ধায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর জানাজায় জনতার ঢল নালিতাবাড়ীতে কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারি গ্রেফতার যুবদল থেকে বহিষ্কার করা হলো এমপি মান্নানপুত্র সজীবকে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক

নালিতাবাড়ীতে কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কিশোরীদের আত্মকর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) নালিতাবাড়ী ব্র্যাক কার্যালয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন কিশোরী অংশগ্রহণ করেন।


প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাঈম। তিনি অংশগ্রহণকারী কিশোরীদের হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, খাদ্য ব্যবস্থাপনা, পরিচর্যা এবং খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, ব্র্যাক নালিতাবাড়ী এরিয়া ম্যানেজার নুরুন্নবী, সেলফ প্রকল্পের কর্মকর্তা ওলি উল্লাহ এবং শাবনূর রহমান।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৫ জন কিশোরীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আয়োজকরা জানান, কিশোরীদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারী কিশোরীরা পারিবারিক পর্যায়ে হাঁস-মুরগি পালন করে নিজেদের আয় বৃদ্ধির পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর