মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জে সভা কারাবন্দীদের কল্যাণে গুরুত্বারোপ, কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক গাইবান্ধায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর জানাজায় জনতার ঢল নালিতাবাড়ীতে কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারি গ্রেফতার যুবদল থেকে বহিষ্কার করা হলো এমপি মান্নানপুত্র সজীবকে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক

তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
তিন দিনের সরকারি সফরে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীন সফরের আগে প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করেন। স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দালিয়ানের উদ্দেশে রওনা হন। বিদায়ের সময় মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী উপস্থিত ছিলেন।

দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের ‘Climate Leadership in a Shifting Global Landscape’ শীর্ষক অধিবেশনে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। পাশাপাশি ডব্লিউইএফের প্রেসিডেন্ট এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বেইজিং সফর করবেন। সেখানে তাঁর সরকারি সফরের মূল কার্যক্রম শুরু হবে। আগামী ২৫ জুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘Bangladesh Investment Forum’-এ প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, নীতিগত সুবিধা ও অর্থনৈতিক সুযোগ তুলে ধরবেন তিনি। এতে চীনের বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।

মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত বৈঠকের পাশাপাশি সীমিত ও সম্প্রসারিত পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, গত ২১ জুন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। কুয়ালালামপুর পৌঁছানোর পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। বর্তমানে চীন সফরের মাধ্যমে তাঁর আন্তর্জাতিক কূটনৈতিক কার্যক্রমের নতুন অধ্যায় শুরু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর