সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি, ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে এনসিপি, মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান ​কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: জননিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান ‎নান্দলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ‎‘অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর চকরিয়ায় পানিবন্দি মানুষের পাশে জামায়াত, খাদ্যসামগ্রী বিতরণে মোহাম্মদ শাহজাহান বন্যাকবলিত সাতকানিয়ায় পানিবন্দী মানুষের মাঝে চবি ছাত্রশিবিরের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন নিউ মার্কেটে বাসযাত্রীদের ত্রাস, ২২ মামলার আসামি সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার

চট্টগ্রামে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম: জলাবদ্ধতায় পানিবন্দী হাজারো পরিবার, জনজীবন স্থবির

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

নিউজ নগর/ আবুল বশার (বাদশা)

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে। নগর ও জেলার নিম্নাঞ্চলে হাঁটু থেকে কোমরসমান পানি জমে হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেক বাড়িঘর, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, খাল-নালা দখল, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত খাল পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামের পাহাড়তলী আ

গ্রাবাদ ফকির চৌমনি করেছেন সিবিজে বন্দরটিলা আলিসা নগর কাঁচা বাজার গল্লি হাসপাতাল গে আকরাম আলী রোড বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করছে। এবারের টানা বর্ষণে সেই সংকট আরও প্রকট হয়ে উঠেছে।

অনেক পরিবারের ঘরের ভেতরে কোমরসমান পানি ঢুকে পড়েছে। আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় নথিপত্র পানিতে নষ্ট হয়ে গেছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেক পরিবার ঘর ছেড়ে আত্মীয়স্বজন কিংবা আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন।
এদিকে নগরের বিভিন্ন প্রধান সড়ক পানিতে ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি সেবাগ্রহীতাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেক যানবাহন বিকল হয়ে সড়কে আটকা পড়েছে, ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

গ্রামীণ এলাকাতেও একই চিত্র। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় কৃষিজমি, পুকুরের মাছ ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও পাহাড়ধসের ঘটনাও ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা, প্রয়োজনীয় ত্রাণ সহায়তা এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে টেকসই উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এদিকে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার এবং নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
মানবিক আবেদন:
আসুন, এই দুর্যোগের সময়ে আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই। মহান আল্লাহ তাআলা চট্টগ্রামসহ দেশের সব দুর্যোগকবলিত মানুষকে হেফাজত করুন, সকল বিপদ-আপদ থেকে রক্ষা করুন এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনুন। আমিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর